চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ১১ দশমিক ৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
