ডিএসইর দিনশেষের বাজার পরিসংখ্যান অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ দশমিক ৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে নেমেছে।
দিনটিতে মোট ৩৫১টি ইস্যুর লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল।
দুই লাখ ১ হাজার ৫৫৪টি ট্রেডের মাধ্যমে ২১ কোটি ৫৬ লাখ ৮১ হাজার ৩০২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের আর্থিক পরিমাণ দাঁড়ায় ৭৪৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার টাকা।
এদিন ডিএসইর মোট বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৩৯৪ টাকা।
