ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছে হারের নেপথ্যে কী? ড্রেসিংরুমের তথ্য ফাঁস নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

পাকিস্তানের কাছে হারের নেপথ্যে কী? ড্রেসিংরুমের তথ্য ফাঁস নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চুক্তির আওতায় ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়েরা চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা পাবেন।

আমিনুল হক বলেন, ড্রেসিংরুম থেকে এমন কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল হেরেছে। এ ধরনের অভিযোগের সঙ্গে তিনি একমত নন।

নিজের ফুটবল খেলার অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ফুটবল ১১ জনের খেলা এবং গোলের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারিত হয়।

তিনি আরও জানান, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখে পাকিস্তানের কোচ ও কর্মকর্তারা দলটির খেলার ধরন বিশ্লেষণ করেছিলেন। ফারহান আলী ও হামজা চৌধুরীকে মার্কিং করার কৌশলও তারা প্রয়োগ করেন বলে মন্তব্য করেন তিনি।