ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চান নাহিদ ইসলাম

আ.লীগ ও ভারত ইস্যুতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চান নাহিদ ইসলাম

রাজনৈতিক ঐক্য জোরদার এবং আওয়ামী লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ মিনিটের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সংকট, বিচার, সংস্কার ও সার্বভৌমত্ব নিয়ে আলোচনা হয়। নাহিদ বলেন, রাজনৈতিক ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক নয়, দীর্ঘমেয়াদি হতে হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে আইনশৃঙ্খলার অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপস এবং আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে সরকারের অস্পষ্ট অবস্থানের কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে।

বৈঠকে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর দাবি জানানো হয়।

এ ছাড়া গঙ্গার পানিবণ্টনে ন্যায্য হিস্যা আদায়ে কঠোর অবস্থান, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নাহিদ।

তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁদের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।