ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর বড় ধাক্কা, তিন মাস মাঠের বাইরে কেইন!

অস্ত্রোপচারের পর বড় ধাক্কা, তিন মাস মাঠের বাইরে কেইন!

শুক্রবার বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ম্যাচে চোট পান ৩৩ বছর বয়সী এই তারকা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরদিন শনিবার এক বিবৃতিতে বায়ার্ন জানায়, কেইনের বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং সফলভাবে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

তবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কেইন চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। একই সঙ্গে ২০২৭ সালে আরও ভালোভাবে ফিরে আসার প্রত্যয় জানিয়েছেন তিনি।

ওই ম্যাচে চোট পাওয়া ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসের পায়ে কালশিটে পড়েছে। কয়েক দিন তাঁর চিকিৎসা চলবে। কোলনের সঙ্গে ড্রয়ের পর ২২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বায়ার্ন।