ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ইতিহাস, টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়

মেসির ইতিহাস, টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়

৩৯ বছর বয়সী মেসি নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। তাঁর চেয়ে চার গোল কম করে দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের পেতার মুসা। ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।

এ ছাড়া সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদান ৪৩টি। এমএলএসের ইতিহাসে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড় তিনি। একাধিকবার এ পুরস্কার জেতা ষষ্ঠ খেলোয়াড়ও মেসি।

২০২৫ মৌসুমে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন তারকা। এবার তাঁর সামনে টানা তৃতীয়বার এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার সুযোগও রয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে এ পুরস্কার জিতেছিলেন তিনি।