ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পাশে দাঁড়ানোর ঘোষণা ছাত্রদল নেতার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পাশে দাঁড়ানোর ঘোষণা ছাত্রদল নেতার

কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাতে ফেসবুক পোস্টে আবিদুল বলেন, নুসরাত তাঁদের সহযোদ্ধা। তাঁর পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার প্রত্যয়ও জানান তিনি।

এর আগে রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। এনসিপির অভিযোগ, বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।

ফায়ার সার্ভিস রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। পরিবারের কেউ দগ্ধ হননি।