ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধের মধ্যেই আগের অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন: ওপেক

ইরান যুদ্ধের মধ্যেই আগের অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন: ওপেক

মধ্যপ্রাচ্যে দীর্ঘায়িত সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও অঞ্চলটির তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন ইরান যুদ্ধ শুরুর আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

ওপেকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবসহ প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক পরিবহনে বাধা এবং নিরাপত্তাঝুঁকি থাকা সত্ত্বেও তেল উত্তোলন বাড়ানোর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে সরবরাহব্যবস্থায় গতি ফেরায় উৎপাদন যুদ্ধপূর্ব অবস্থার কাছাকাছি পৌঁছেছে।

ওপেকের এ ঘোষণা বৈশ্বিক জ্বালানি সংকটের তীব্রতা কমাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা।