ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিন এরদোয়ান। এ সময় দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। মধ্যাহ্নভোজে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন ডা. জুবাইদা রহমান।