ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তির আবেদনে মিলছে বাড়তি সময়, নতুন সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাবিতে ভর্তির আবেদনে মিলছে বাড়তি সময়, নতুন সময়সীমা জানালেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বর্তমান সূচি অনুযায়ী, ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হওয়ার কথা। সময় দুই দিন বাড়ানো হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

তবে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও নতুন সময়সীমা জানানো হয়নি।

গত ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।