ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতকে ঘিরে নতুন অভিযোগ রাশেদ খানের

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতকে ঘিরে নতুন অভিযোগ রাশেদ খানের

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আওয়ামী লীগের নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের নেতা নানক ও নাছিমের বৈঠকের খবর ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রচার করা হচ্ছে। তার মতে, এ ধরনের বৈঠকের সুযোগ দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তিনি আরও জানান, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে ভারত তাকে ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

একই পোস্টে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খান। পাশাপাশি ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে দাবি করে সীমান্তে সতর্ক থাকার আহ্বান জানান। এ ক্ষেত্রে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও নজরদারি বাড়ানোর অনুরোধ করেন তিনি।