ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

মার্কিন অবরোধ ভাঙতে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না হলে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে দেশটির। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানের অর্থনীতিকে মারাত্মক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে জানিয়েছে দেশটি।

ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, যুদ্ধ অবসানে তেহরানের পক্ষ থেকে দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেশটির পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির। বৈঠকে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। বাব-এল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকায় সংঘর্ষ অব্যাহত থাকায় পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা।

সূত্র: আলজাজিরা