প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সমস্যায় ভুগছিলেন তিনি।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরা ও কাজকর্মে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হতো আব্দুর রহিমকে। তাঁর চলাফেরার সক্ষমতা বাড়ানো এবং স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।
কৃত্রিম পা ব্যবহারের ফলে তাঁর চলাফেরার প্রতিবন্ধকতা কমবে বলে আশা করা হচ্ছে। এতে দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ বাড়বে।
