বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। সেই হিসাবে পবিত্র রমজান শুরু হতে আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন বাকি।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এএইচএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর শুরু হবে রজব মাস, এরপর শাবান। এ দুই মাস শেষ হলে শুরু হবে পবিত্র রমজান। চন্দ্রবর্ষের হিসাবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ওই রাতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন থেকে শুরু হবে রোজা।
তবে রমজান শুরুর তারিখ এখনো সম্ভাব্য। চাঁদ দেখার ওপর নির্ভর করে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
