দেশের ডিজিটাল লেনদেনের বড় অংশ কয়েকটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকিং খাতে ডাচ-বাংলা ও ব্র্যাক ব্যাংক শীর্ষে থাকলেও এমএফএস খাতে একক আধিপত্য ধরে রেখেছে বিকাশ।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে এমএফএস খাতে মোট ৬ লাখ ৬০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ৪ লাখ ৪১ হাজার কোটি টাকা, যা মোট লেনদেনের ৬৭ শতাংশ। নগদের লেনদেন ছিল ১ লাখ ২৩ হাজার কোটি টাকা।
ব্যাংকিং খাতে ডাচ-বাংলা ব্যাংক ১ লাখ ৬৮ হাজার কোটি টাকা লেনদেন করে ৯ দশমিক ৫০ শতাংশ বাজার অংশীদারত্ব নিয়ে প্রথম হয়েছে। ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংক ও এমএফএসের ডিজিটাল লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ।
