ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তুহিন লস্কর ও তাঁর স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৬ কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলা দুটি করেন। অভিযোগ অনুযায়ী, তুহিনের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়েছে, সম্পদের তথ্য গোপন করতে তাঁরা ব্যক্তিগত ঋণের ভুয়া নথি তৈরি করেন। তবে অনুসন্ধানে এসব ঋণের অস্তিত্ব পাওয়া যায়নি।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগও উঠে এসেছে। বর্তমানে তুহিন রংপুরে কর্মরত। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
