ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, জব্দ এসপির দুই ফোন

পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, জব্দ এসপির দুই ফোন

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে পুলিশের প্রশাসনিক ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চট্টগ্রামের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে এসপির ফোন দুটি জব্দ করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে জাহাংগীর আলমের বিরুদ্ধে। তাঁর ফোনে সংগঠনটির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন এক কর্মকর্তা।

তবে অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পুলিশ। তদন্ত কমিটি প্রমাণ পেলে প্রতিবেদন দেবে বলে জানিয়েছে। বর্তমানে জাহাংগীর আলম দায়িত্ব পালন করছেন।