ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা

স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে ভর্তি নেওয়া হবে।

বুধবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।

নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ছয় থেকে সাত বছরের কম হতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে এবং চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষা ১০০ নম্বরে।

ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। বাকি ২০ শতাংশ আসনে অন্য এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।