ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী?

বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী?

বিজ্ঞাপনের পরিচিত মুখ মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির মৃত্যুর ২৪ বছর পূর্ণ হয়েছে। ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আলোচিত এ মামলায় কী সিদ্ধান্ত এসেছে, তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

তিন্নি ১৯৯৯ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও সেই সুযোগ আর হয়নি।

মরদেহ উদ্ধারের পর প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তাঁকে দাফন করা হয়। পরে পত্রিকায় প্রকাশিত ছবি দেখে পরিবার তাঁর পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাঁকে খালাস দেন।

আদালতের পর্যবেক্ষণ ছিল, হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।