ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর নিউমার্কেটে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পরিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে ঈদের ৭ দিন আগে থেকে ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।