ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন, বিশ্বের শীর্ষে যে দেশ

বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন, বিশ্বের শীর্ষে যে দেশ

স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। ২০২৪ সালেও ৩৮০ দশমিক ২ টন উৎপাদন নিয়ে শীর্ষে ছিল দেশটি।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম নয় মাসে চীনে দেশীয় ও আমদানি করা কাঁচামাল থেকে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ১১ দশমিক ৪৪ শতাংশ।

তবে উৎপাদন কমলেও দেশটিতে স্বর্ণের ব্যবহার বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।

এ সময়ে গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার কমলেও বার ও কয়েন কেনার পরিমাণ বেড়েছে। বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কেনার প্রবণতাই এ পরিবর্তনের অন্যতম কারণ।

গ্লোবালডেটার তথ্য অনুযায়ী, চীনে বর্তমানে ১১৭টি স্বর্ণের খনি রয়েছে।