ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭৪

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানায়। তাদের বিবৃতির বরাতে জিও নিউজ খবরটি প্রকাশ করেছে।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় এবং খাইবার পখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরাকজাই জেলায় অভিযানগুলো পরিচালিত হয়।

নিহত ব্যক্তিদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট সংগঠন কিংবা অভিযানের বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

অভিযানগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিবৃতিতে কিছু বলা হয়নি। পৃথক অভিযানগুলোর সময়কাল ও বিস্তারিত ফলাফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য কাবুল ট্রিবিউন