ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর চার বছর পরও রহস্য! কোথায় আছে বাপ্পি লাহিড়ীর সোনার ভান্ডার?

মৃত্যুর চার বছর পরও রহস্য! কোথায় আছে বাপ্পি লাহিড়ীর সোনার ভান্ডার?

গলায় ভারী সোনার চেইন, হাতে ব্রেসলেট আর চোখে কালো চশমা—এই সাজেই পরিচিত ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তাঁর মৃত্যুর চার বছর পরও ভক্তদের কৌতূহল, কত সোনা ছিল তাঁর সংগ্রহে এবং বর্তমানে সেগুলোর মূল্য কত?

২০১৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামায় বাপ্পি জানিয়েছিলেন, তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা ও ৪ কেজি ৬২০ গ্রাম রুপা রয়েছে। তখন সোনার ঘোষিত মূল্য ছিল ১৭ লাখ ৬৭ হাজার ভারতীয় রুপি।

তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর নামে ছিল ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রুপা এবং ৩ দশমিক ২ ক্যারেট হীরা।

বাংলাদেশের ২৩ নভেম্বরের বাজারদর অনুযায়ী, বাপ্পির ঘোষিত সোনার আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। স্বামী-স্ত্রীর মোট ১ কেজি ৭২১ গ্রাম সোনার মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা। রুপাসহ মোট মূল্য প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা।

বাপ্পি জানিয়েছিলেন, মায়ের উপহার দেওয়া চেইন থেকেই তাঁর সোনার প্রতি ভালোবাসা শুরু। প্রিয় শিল্পী এলভিস প্রিসলির সাজও তাঁকে অনুপ্রাণিত করেছিল।

২০২২ সালে তাঁর মৃত্যুর পর ছেলে বাপ্পা লাহিড়ী গয়নাগুলো সংরক্ষণ এবং জাদুঘরে প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেন। তবে বর্তমানে গয়নাগুলো কোথায় রয়েছে, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ৬৯ বছর বয়সে মারা যান বাপ্পি লাহিড়ী।