ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন কীর্তি সুরেশ

মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতের প্রচলিত মামা-ভাগ্নির বিয়ের রীতি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সম্প্রতি অভিনেত্রী রাধিকা আপ্তের বক্তব্যে সম্মতি জানানোর পর সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, তেলুগু সিনেমায় নিজের মামার সঙ্গে প্রেম ও বিয়ের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। বিষয়টি অস্বস্তিকর ছিল বলেও মন্তব্য করেন তিনি। তখন কীর্তি জানান, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু অংশে এমন বিয়ের প্রচলন রয়েছে।

পরে ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার সংবাদ সম্মেলনে কীর্তি বলেন, রাধিকার বক্তব্য প্রথমে বুঝতে পারেননি তিনি। পরে কেবল সাংস্কৃতিক রীতিটি ব্যাখ্যা করেছিলেন।

কীর্তির ভাষ্য, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে ‘মামান কল্যাণম’ নামে এ প্রথা রয়েছে। তবে কেরালায় এটি প্রচলিত নয়।

তিনি আরও জানান, অন্য সংস্কৃতির মানুষকে বিষয়টি বোঝানো সম্ভব, কিন্তু কাউকে নিজের মতামত পরিবর্তনে বাধ্য করা যায় না। তার মন্তব্যের উদ্দেশ্য ছিল কেবল তথ্য তুলে ধরা, কোনো বিতর্ক তৈরি করা নয়।