রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় প্রতি বছর ৬৪ জেলায় ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশকে অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পণ্যের নকশা ও মান উন্নয়নে ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
সরকারের লক্ষ্য, জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
