অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারালে বাংলাদেশের রপ্তানি ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি আশঙ্কা জানান।
মন্ত্রী বলেন, দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিভিন্ন বাণিজ্যিক স্কিমের আওতায় পাওয়া অগ্রাধিকারমূলক সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে।
সংসদে দেওয়া তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। একই সময়ে আমদানি ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাণিজ্যঘাটতি দাঁড়ায় ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি ছিল ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার। এ সময়ে দেশটিতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ।
এদিকে, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া যায়, যা আগের বছরের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম।
