ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-রোনালদোর সাফল্যের পেছনে ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই: গার্দিওলা

মেসি-রোনালদোর সাফল্যের পেছনে ছিল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই: গার্দিওলা

বিশ্ব ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়েছে বলে মনে করেন পেপ গার্দিওলা। তার মতে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তাড়নাই দুই তারকার ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছে।

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিওর সঙ্গে আলাপচারিতায় ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ বলেন, মেসি ও রোনালদো সবসময় একে অপরের পারফরম্যান্সের দিকে নজর রাখতেন। প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি জেতার আকাঙ্ক্ষা তাদের আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছে।

রোনালদোর প্রশংসা করে গার্দিওলা বলেন, পর্তুগিজ এই তারকা জেতা ও নিজেকে প্রমাণ করার মানসিকতা নিয়ে খেলেন। দুই পা ও হেডে গোল করার দক্ষতাও তার অসাধারণ।

বার্সেলোনায় চার মৌসুম মেসিকে কোচিং করানো গার্দিওলা জানান, অনুশীলনে মেসির উপস্থিতি ও ধারাবাহিকতা তাকে মুগ্ধ করেছে। তার মতে, প্রতি তিন দিন পরপর গোল ও অ্যাসিস্ট করার মতো ধারাবাহিকতা খুব কম খেলোয়াড়ের রয়েছে।

উল্লেখ্য, মেসি ও রোনালদো নিজেদের মধ্যে ১৩টি ব্যালন ডি'অর জিতেছেন।