ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস ফাঁকি দিয়ে মিছিলে গেলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, নজরদারিতে এমপিওভুক্তরা

ক্লাস ফাঁকি দিয়ে মিছিলে গেলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা, নজরদারিতে এমপিওভুক্তরা

ক্লাস বাদ দিয়ে মিছিল-সমাবেশে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, কিছু শিক্ষক শ্রেণিকক্ষেa পাঠদান না করে কোচিং সেন্টারে সময় দিচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থার সমস্যা সমাধানে কাজ চলছে। যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ জন্য শিক্ষকদের আন্দোলন না করে শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ও ফলাফলের ভিত্তিতে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই বা ফলাফল সন্তোষজনক নয়, সেগুলো অগ্রাধিকার পাবে না বলেও জানান তিনি।