নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো চারটি দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টটি। ২০৩১ সালের আসরের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা।
এ ছাড়া ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাজ্য। আসরটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে।
সোমবার (২৩ নভেম্বর) ফিফার বিশেষ কংগ্রেসে ২০৩১ ও ২০৩৫ সালের বিশ্বকাপের আয়োজক নির্ধারণের প্রস্তাব অনুমোদিত হয়। প্রতিদ্বন্দ্বী কোনো প্রস্তাব না থাকায় সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
২০৩১ সালের আসর হবে উত্তর আমেরিকায় তৃতীয় নারী বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র এবং ২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতাটি।
বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। আগামী ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ওই আসরে অংশ নেবে ৩২টি দল। প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকায় বসবে নারী বিশ্বকাপের আসর।
