ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে: তথ্য উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তার মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, তা প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর এ বিষয়ে প্রশ্ন করা হয়।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না, কিংবা কোন পথে ফিরবেন—এসব বিষয়ে সরাসরি তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে।

তিনি জানান, বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে চায়। ভারতের সঙ্গে ইতিবাচক কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এবং বাংলাদেশ তাকে ফেরত চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে কোনো আইনি বাধা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

তার বক্তব্য অনুযায়ী, বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।