সান্তোস ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে হেরেছে। সোমবার মরুম্বিস স্টেডিয়ামে ম্যাচটি হয়। পুরো ম্যাচ খেলেও দলকে বাঁচাতে পারেননি নেইমার।
চতুর্থ মিনিটে নেইমারের শট ঠেকান গ্রেমিওর গোলরক্ষক ওয়েভারটন। ১৪ মিনিটে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও। নেইমারের ফ্রি-কিক থেকে বল জালে গেলেও রেফারির নির্দেশের আগে শট নেওয়ায় গোলটি বাতিল হয়। পরের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।
বিরতির পর সমতা ফেরানোর চেষ্টা করে সান্তোস। তবে ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় গ্রেমিও।
এই হারে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে নবম স্থানে সান্তোস। কোপা লিবার্তাদোরেসে জায়গা পাওয়ার লড়াই কঠিন হয়েছে। গ্রেমিও ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে উঠে এসেছে।
নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি ৩১ ডিসেম্বর শেষ হবে। নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি। ১২ ডিসেম্বর ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন শেষে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় তার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। সংবাদমাধ্যমের খবর, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে নেইমারের। তবে নিশ্চিত নয়।
