কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে থ্রো-ইন নেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। সীমানার বাইরে বল হাতে দাঁড়ানো মেসিকে বাধা দিচ্ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। এ সময় মেসি প্রথমে বল দিয়ে তাঁর মুখে ধাক্কা দেন। পরে মাথার দিকে বল ছুড়ে মারেন। এতে মাটিতে পড়ে যান তাপিয়া।
রেফারি অ্যালেন চ্যাপম্যান ঘটনাটির পর মেসি ও তাপিয়া—দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে মেসিকে লাল কার্ড না দেখানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।
তাপিয়ার দাবি, কলম্বাস সমর্থকদের রোনালদোকে নিয়ে স্লোগানে ক্ষুব্ধ হয়েছিলেন মেসি। তিনি বলেন, একই আচরণ তিনি করলে মাঠ ছাড়তে হতো। ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত বলেও মন্তব্য করেন তাপিয়া।
