ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে দক্ষিণ আমেরিকার সমর্থন

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে দক্ষিণ আমেরিকার সমর্থন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সর্বসম্মত সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তবে এবার সভাপতি পদ ধরে রাখতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন তিনি।

শুক্রবার কলম্বিয়ার বারানকিয়ায় কোপা সুদামেরিকানার ফাইনালের আগে এ সমর্থন ঘোষণা করা হয়। ২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলে ইনফান্তিনোর নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করেছে সংস্থাটি।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২১১ সদস্যের মধ্যে জয়ের জন্য প্রয়োজন অন্তত ১০৬ ভোট।

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা। দিয়ালোকে সমর্থন দিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন।

বিশ্বকাপ সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে রয়েছেন ইনফান্তিনো। তবে দক্ষিণ আমেরিকার পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার সমর্থন তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা জোরালো করেছে।