ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিকো পাজের খেলায় মেসি-ম্যারাডোনার ছায়া দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ভেরন

নিকো পাজের খেলায় মেসি-ম্যারাডোনার ছায়া দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ভেরন

আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাজের প্রতিভায় মুগ্ধ সাবেক তারকা হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তাঁর মতে, ২২ বছর বয়সে পাজের মতো অসাধারণ দক্ষতা কেবল লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যেই দেখেছেন তিনি।

ইতালীয় সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ভেরন বলেন, পাজের কারিগরি দক্ষতা, ফুটবলীয় বুদ্ধিমত্তা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসাধারণ। কঠিন পরিস্থিতিতেও সতীর্থরা তাঁর ওপর নির্ভর করেন।

তবে পাজকে এখনই মেসি-ম্যারাডোনার সমপর্যায়ে রাখতে চান না ভেরন। পেশাদার মনোভাব ধরে রাখলে তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মনে করেন তিনি।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে পাজের ধারাবাহিক পারফরম্যান্সেরও প্রশংসা করেন সাবেক এই মিডফিল্ডার।

আরেক তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর সম্ভাবনা নিয়েও আশাবাদী ভেরন। তবে তাঁর মতে, পাজের তুলনায় মাস্তানতুয়োনোর আরও উন্নতির প্রয়োজন।

ভেরন মনে করেন, মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন দুজনই। তবে তাঁদের বিকাশের জন্য প্রয়োজন ধৈর্য, নিয়মিত খেলার সুযোগ এবং অতিরিক্ত প্রত্যাশার চাপ থেকে মুক্ত পরিবেশ।