ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরকে নিয়ে অস্ট্রেলীয় সংবাদপত্রের প্রতিবেদন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জামায়াত আমিরকে নিয়ে অস্ট্রেলীয় সংবাদপত্রের প্রতিবেদন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। একই সঙ্গে অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’কে সংশোধনী প্রকাশ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দাবি পূরণ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনে প্রতিবেদনটি প্রকাশ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরোধী দলকে হেয় করার চেষ্টা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের আগে জামায়াত আমির কিংবা তার সফরসঙ্গীদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপনের অভিযোগ তুলে পরওয়ার বলেন, শফিকুর রহমান জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক মানুষের ওপর হামলার বিরোধী।

প্রতিবেদনের তথ্যসূত্রের রাজনৈতিক পরিচয় গোপন রাখার অভিযোগও করেন তিনি। সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে জামায়াত আমিরের বক্তব্য প্রকাশের দাবি জানান দলটির এই নেতা।