ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতি নিয়ে দুদুর মন্তব্য, টানলেন ‘পরকীয়া’র প্রসঙ্গ

ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতি নিয়ে দুদুর মন্তব্য, টানলেন ‘পরকীয়া’র প্রসঙ্গ

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা নিয়ে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ প্রসঙ্গে তিনি ‘পরকীয়া’র উদাহরণ টেনেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ফজলুর রহমানকে ইঙ্গিত করে এসব কথা বলেন দুদু।

ভিডিওতে তিনি বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চাইলে বা এ নিয়ে কথা বলতে চাইলে তা করতে পারেন। তবে বিএনপির অর্জনকে নিজের সাফল্য হিসেবে তুলে ধরে অন্য দলের প্রশংসা করা ঠিক নয়।

দুদু আরও বলেন, ফজলুর রহমান প্রায়ই বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেন। তার ভাষ্য অনুযায়ী, ফজলুর রহমান একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন।

তবে তার এসব বক্তব্য জাতীয় রাজনীতিতে খুব বেশি গুরুত্ব বহন করে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

উল্লেখ্য, ফজলুর রহমান কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য।