শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, প্রবাসীদের নিজেদের কর্মক্ষেত্রের পাশাপাশি বসবাসের দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে অর্জিত পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রাখা এবং বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা প্রয়োজন।
সভায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এদিন সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। সেখানে মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান জামায়াত আমির।
