ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

 আর ধৈর্য নয়’, আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি রিজভীর

 আর ধৈর্য নয়’, আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি রিজভীর

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে বড় ভুল করবে ফ্যাসিবাদী শক্তি।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নির্বাচিত সরকারকে ভয় দেখানো যাবে না।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় সরকার যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেবে।

সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে গণতন্ত্র ও শান্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী।