পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শামীম ওসমানের সাম্প্রতিক বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত এবং এ কারণে শেখ হাসিনা তাকে ডিসেম্বরে দেশে ফিরতে নিষেধ করেছেন বলে দাবি করেছেন তিনি।
রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, শেখ হাসিনার অসুস্থতার কারণেই ভারত তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছে কি না। একই সঙ্গে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্য পলাতক নেতারাও দেশে ফিরতে পারছেন না—এমন দাবি ভবিষ্যতে সামনে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতৃত্বের প্রসঙ্গে রাশেদ খাঁন সজীব ওয়াজেদ জয়কে দেশে পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, শেখ হাসিনা দেশে না ফিরলে এবং সজীব ওয়াজেদ জয়ও দেশে আসতে আগ্রহী না হলে আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি ঘটতে পারে। তবে এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক মন্তব্য।
