ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে সরকারের প্রতি নাহিদের প্রশ্ন

নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন, সংসদে সরকারের প্রতি নাহিদের প্রশ্ন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংসদ সদস্য ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কি না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্যে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, নিরাপত্তা দিতে না পারলে সরকার যেন তা স্পষ্টভাবে জানিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে স্থানীয় থানার ওসি সেখানে পেট্রলবোমার আলামত পাওয়ার কথা অস্বীকার করেছেন।

নাহিদ আরও বলেন, রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব ঘটনায় সরকারের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সম্পর্কে স্পষ্ট জবাব চান তিনি।