ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন কৌশল, রুবিও-ভ্যান্সের অবস্থানে স্পষ্ট বিভক্তি

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন কৌশল, রুবিও-ভ্যান্সের অবস্থানে স্পষ্ট বিভক্তি

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বদলে অর্থনৈতিক অবরোধ জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে এ কৌশল নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মার্কো রুবিও অবরোধ অব্যাহত রাখার পক্ষে থাকলেও সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করতে চান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরান যুদ্ধ নিয়ে কৌশল নির্ধারণে দোটানায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং যুদ্ধের বিরুদ্ধে জনমত বাড়তে থাকায় আপাতত সামরিক অভিযান না বাড়িয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথে এগোচ্ছে তাঁর প্রশাসন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব হলে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রয়োজন নেই। অন্যদিকে ভ্যান্স ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ট্রাম্প আপাতত সামরিক অভিযান ও কূটনীতির মাঝামাঝি অবস্থান নিয়েছেন। ইরানের বন্দরগুলোতে অবরোধ এবং নিষেধাজ্ঞা বজায় রেখে চাপ বাড়ানো হচ্ছে।

তবে ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপে যুদ্ধের সমাধান হবে না। দেশটির কর্মকর্তারা আলোচনার জন্য নিজেদের শর্ত পূরণের দাবি জানিয়েছেন।

রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধ বন্ধে কংগ্রেসে আইন পাসের পক্ষে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী চাপ ও জনমত ট্রাম্পকে নতুন করে সামরিক সংঘাত এড়িয়ে চলতে প্রভাবিত করছে। এদিকে কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Show less