যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই নিপীড়িত মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।
পোস্টে শফিকুর রহমান লেখেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী মজলুম মানুষের পক্ষে অবস্থান নেওয়া তাদের নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি কোন দেশের নাগরিক, কোন ধর্মের অনুসারী কিংবা কোন ভাষায় কথা বলেন, তা বিবেচনার বিষয় নয়। মূল বিষয় হলো, তিনি নির্যাতিত কি না।
তিনি আরও উল্লেখ করেন, মজলুম মানুষের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই ফেসবুক পোস্টে প্রায় ১৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে নির্যাতিত মানুষের পরিচয়ের চেয়ে তাদের ওপর সংঘটিত অন্যায়কে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।
