ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-রিয়াদ রুটে ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ফ্লাইট, বিকল্প কী?

ঢাকা-রিয়াদ রুটে ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ফ্লাইট, বিকল্প কী?

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালিত হবে।

রিয়াদগামী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে তারা জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। ভ্রমণ ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।