ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে গুলির ঘটনার পর চার জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল

ঈশ্বরদীতে গুলির ঘটনার পর চার জামায়াত নেতাকর্মীর বাড়িতে আগুন, পুড়ল ৮ মোটরসাইকেল

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার পর জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মুখোশধারীদের গুলিতে পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে আটটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

জামায়াত নেতারা এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই এসব ঘটনা ঘটেছে। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুও ঘটনাটি বালুমহালকেন্দ্রিক বিরোধ বলে দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ গুলি ও অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।