ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হাতকড়া পরেই দেশে ফিরতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে হাতকড়া পরেই দেশে ফিরতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজয় দিবসে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি। তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগও তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি কূটনৈতিক মিশন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।