ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্ট ও রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফিরতেও একই ধরনের ব্যবস্থা চান তিনি।
চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেন শেখ হাসিনা। এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি।
মোজাম্মেল আলীর দাবি, শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই তাকে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।
এ বিষয়ে সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করেননি। তবে বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।
