রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ সময়ে নতুন করে ৭৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬২। এ ছাড়া ১ হাজার ৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫২।
একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন এবং নিশ্চিত রোগী ২৬ হাজার ১৩৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
