শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নুরজাহান জানান, তাঁর স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মারা যান। এরপর থেকে তাঁর প্রাপ্য পেনশন ও ভাতা উত্তোলনে জটিলতা হচ্ছে। এতে তিনি আর্থিক সমস্যায় পড়েছেন।
তাঁর ছেলে অভিযোগ করেন, একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তাঁরা পেনশন পাচ্ছেন না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, পেনশন পাওয়ার বিষয়টি নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। দরখাস্তটি সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক কর্মকর্তা।
রত্তন আলী শরীফ বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ‘বীর প্রতীক’ খেতাব পান।
