ঢাকা, বাংলাদেশ   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি, ১৬ দিনে দ্বিতীয়বার

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি, ১৬ দিনে দ্বিতীয়বার

রোববার (২২ নভেম্বর) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র আঁকা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে গত ৬ নভেম্বর একই প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনা ঘটে। পরদিন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে ছবিটি নতুন করে আঁকা হয়। এরপর আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল।