বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে ভালোবেসে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন মার্কিন নাগরিক গ্যারিসন রবার্ট লুট্রেল। কিন্তু বিচ্ছেদের পর সন্তানদের ফিরে পেতে তিন বছর ধরে বাংলাদেশে আইনি লড়াই চালাচ্ছেন তিনি। এর মধ্যেই ছেলের পাসপোর্টে ভিন্ন বাবার নাম পাওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে।
২০১৮ সালে ফারহানা করিমকে বিয়ে করেন গ্যারিসন। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০২৩ সালে সন্তানদের নিয়ে বাংলাদেশে আসেন ফারহানা। গ্যারিসনের অভিযোগ, এরপর সন্তানদের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পিবিআইয়ের তদন্তে জানা যায়, বড় ছেলের নাম পরিবর্তন করে ‘এমির আল মালিক কুইটিস’ রাখা হয়েছে। নতুন পাসপোর্টে বাবার নাম দেওয়া হয়েছে ‘রিডাস কুইটিস’। ২০২৫ সালের সেপ্টেম্বরে শিশুটিকে নিয়ে সিঙ্গাপুরে চলে যান ফারহানা।
২০২৬ সালের জুনে হাইকোর্ট শিশুটিকে বাবার কাছে হস্তান্তরের নির্দেশ দিলেও তার আগেই দেশত্যাগ করেন মা।
তদন্ত শেষে গত ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই। তবে আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছে। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য রয়েছে। সন্তানের অপেক্ষায় এখনো রয়েছেন গ্যারিসন।
